জাকির হোসেন আজাদী: আগামী ২৫ জুন উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এ নিয়ে চলছে নানা আয়োজন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তৈরি করেছে 'পদ্মা সেতু' শিরোনামে গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, কিশোর, কোনাল, রাজীব, সাব্বির জামান ও ঝিলিক।
পদ্মা সেতুর বিজয়গাঁথা/ ইতিহাসে বিস্ময়/ শেখ হাসিনা দেখিয়ে দিলেন - কেমন করে এগিয়ে যেতে হয়'- এ রকম অসাধারণ কথা সমৃদ্ধ গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকার মোকাম আলী খান। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত সুরকার মিল্টন খন্দকার। হাতিরঝিলে মাইটিভির অডিও স্টুডিওতে সম্প্রতি এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
গানটি প্রসঙ্গে তাদের সাথে কথা হয়। সেসময় গীতিকার মোকাম আলী খান বলেন, " আমি মনে করি আমার জীবনের সেরা গান হবে এটি। দেশের মানুষকে গানটি উচ্ছসিত উদ্বেলিত করবে। গানটি পদ্মা সেতু খুলে দেওয়ার আনন্দে নতুন মাত্রা যোগ করবে।'
গানটির সুরকার ও সঙ্গীত পরিচালক মিলটন খন্দকার বলেন, " আমি খুব আশাবাদী গানটি নিয়ে। আমরা একটি অসাধারণ কাজ করেছি। কাজটি করে আমি তৃপ্ত। প্রত্যাশা করছি গানটি সবার ভালো লাগবে। আশা করছি গানটি সবার মুখে মুখে ও মাঠে ঘাটে পথে প্রান্তে মুহুর্মুহু অচিরেই ধবনিত প্রতিধ্বনিত হবে। আনন্দের ঢেউ খেলে যাবে দেশবাসী সবার মাঝে।"
গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, 'পদ্মা সেতু একটি স্বপ্নের নাম। স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে আবেগ-অনুভূতি। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।'
আগামী ১১জুন পদ্মা সেতু এলাকায় 'পদ্মা সেতু' গানের দৃশ্যধারণ হবে। ভিডিও নির্দেশনায় থাকছেন মাহবুবা ফেরদৌস।
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
সব মন্তব্য
No Comments