মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা-রামপালের মানুষের প্রতি ভালোভাসা ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ন্যায়-নীতি বুঝি, সমাজ বুঝি, তাই সমাজের জন্যে যা ভালো তাই করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের সেবা করার যে দায়িত্ব দিয়েছেন তা পালনে অঙ্গীকারবদ্ধ। আপনাদের ভালোবাসা কোনদিন ভুলতে পারবো না। ২৬ আগস্ট বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মাঠে দরিদ্র পরিবার, মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা এবং ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আর্থিক সহায়তা ও ত্রান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, শিক্ষাবিদ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মর্কতা মোঃ নাহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চয়ারম্যান গাজী আকবর হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে টিআর-কাবিটার তিনশো প্রকল্পের ডিও, দেড়শো মানুষের মাঝে দুই বান করে তিনশো বান্ডিল টিন, ৬০জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল, দশজন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া পল্লী সঞ্চয় ব্যাংক’র পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার, মহিলা বিষয়ক কর্মর্কতার দপ্তর থেকে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী এবং সমাজসেবা অধিদপ্তরেরপক্ষ থেকে ভাতা বই বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
সব মন্তব্য
No Comments