রাহাদ সুমন,বরিশাল: বরিশাল আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তার সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল আদালত পাড়া পরিদর্শন করেন তিনি। বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত রোডম্যাপের বছরপূর্তী উপলক্ষে সাতটি বিভাগীয় হেডকোয়ার্টারে ঘুরে ঘুরে সেমিনার, সিম্পোজিয়াম পরিদর্শন করছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এতে উপস্থিত থাকছেন সাতটি দেশের রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ সংস্থার প্রধানরাও। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধান বিচারপতি বরিশাল আদালতে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা আইনজীবী ও বিচারকরা। এসময় তার সঙ্গে ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বিচার বিভাগের কার্যক্রম প্রত্যক্ষ করার পাশাপাশি স্থানীয় বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন তারা। সভায় জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন সভাপতিত্ব করেন। নাম প্রকাশ না করার শর্তে বরিশাল জেলা আইনজীবী সমিতির এক জ্যেষ্ঠ সদস্য বলেন, ‘আদালতে প্রধান বিচারপতির আগমন নতুন কিছু নয়, কিন্তু রাষ্ট্রদূতদের একসঙ্গে আসা-এটা সত্যিই ঐতিহাসিক।’ প্রধান বিচারপতি বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন। অন্যদিকে, রাষ্ট্রদূতরা ন্যায়বিচার প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানান।
বিশেষ প্রতিনিধি, সিলেট: জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, ‘বিগত এক যুগ ধরে জনগ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মহানগরের ইপিজেড এলাকায় বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় একমাত্র আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ক ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু অভিযোজন, কৃষি ও টেকসই উন্নয়নে নারীর নেতৃত্ব, স্থানীয় জ্ঞান, অবৈতনিক সেবামূলক কাজ ও অর্থনৈতিক অবদানের যথাযথ স্বীকৃতির আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজ ...
সব মন্তব্য
No Comments