স্টাফ রিপোটার: ‘কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ’র উপদেষ্টা পরিষদ এবং কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর উত্তরার ওয়ার্ল্ড ইউনির্ভাসিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলরের সভা কক্ষে ৬ জুন রাতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। মতামতের ভিত্তিতে অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরিকে কমিটির সভাপতি এবং মীর আব্দুর আলীমকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদে মনোনিত হন- ড. কাজী খলিকুজ্জমান আহমদ, ড. আতিউর রহমান, ড. জাহাঙ্গীর আলম, এ কে এম শহিদুল হক, কামাল চৌধুরী তারেক সুজাত। কমিটিতে সহ-সভাপতি হয়েছেন- ড. রাশিদ আসকারী, ড. নাসিম আক্তার, কবি নাসির আহমেদ, সালাম সালেহ উদ্দিন। সমন্বয়ক হয়েছেন সৌরভ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক হয়েছেন মীর আব্দুল আলীম, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ড. জেবউননেছা, প্রচার প্রকাশনা সম্পাদক হয়েছেন সাবিরা ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন তারেকুজ্জামান শেখ, দপ্তর সম্পাদক হয়েছেন রাজন ভট্টাচার্য, আইন বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট কে এম মাহফুজ, কার্যকরী সদস্য হয়েছেন খাইরুল আলম, ড. আবদুস সুবহন, ড. মিজানুর রহমান সাইদুর রহমান, আব্দুল বাকি চৌধুরী নবাব।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন—এমন তথ্য জানিয়েছেন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ...
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
সব মন্তব্য
No Comments