ডেস্ক রিপোর্ট: কান উৎসবের ৭৪তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ২৪টি চলচ্চিত্র। এর মধ্যে তিনটিতে কাজ করেছেন ফরাসি অভিনেত্রী লেয়া সিদু। ফলে সংবাদ সম্মেলনে নিয়মিতই তার দেখা পাওয়ার কথা। কিন্তু কোভিড-১৯ পজিটিভ হওয়ায় এই আয়োজনে হয়তো আসতে পারবেন না তিনি। আপাতত প্যারিসে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে তাকে।
করোনা প্রতিরোধক টিকার দুই ডোজ নিয়েও লাভ হলো না লেয়া সিদুর। তাছাড়া ৩৬ বছর বয়সী এই তারকার মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি।
লেয়া সিদু অভিনীত ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফ্রেঞ্চ ডিসপাচ’, ইলদিকো আনিয়েদির ‘দ্য স্টোরি অব মাই ওয়াইফ’ এবং ব্রুনো দুমোর ‘ফ্রান্স’ স্বর্ণ পামের জন্য লড়ছে। এছাড়া প্রতিযোগিতা বিভাগের বাইরে রয়েছে আরনো দিপ্লিশাঁর ‘ডিসিপশন’। আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এগুলোর প্রদর্শনী হবে।
লেয়া সিদু তার কান ভ্রমণ বাতিল করেছেন কিনা তা জানা যায়নি। যদিও কয়েকটি সংবাদমাধ্যম বলছে, চিকিৎসকদের অনুমতি পেলে কান উৎসবে অংশ নেবেন এই ‘জেমস বন্ড’ তারকা। ২০১৩ সালে ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ ছবির সুবাদে কানে সেরা অভিনেত্রী হন তিনি।
ফরাসি উপকূলীয় শহরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র উৎসবটিতে সশরীরে অংশগ্রহণ করছেন তারকা, চলচ্চিত্রকর্মী ও সংবাদকর্মীরা। আয়োজকদের দাবি, সংক্রমণ এড়াতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। উৎসবে অংশগ্রহণকারীরা বিনামূল্যে নমুনা পরীক্ষা করাতে পারছেন।
গুঞ্জন আছে, কান বন্ধ হয়ে যেতে পারে! তবে উৎসবটির পরিচালক থিয়েরি ফ্রেমো জোরালোভাবে তা অস্বীকার করেছেন। শনিবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘গতকাল শুক্রবার ব্যাজধারীদের মধ্যে তিন হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে, কিন্তু কাউকে পজিটিভ পাওয়া যায়নি। আমাদের বলতে হচ্ছে, কান মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার গুজব ভিত্তিহীন।’
করোনা মহামারির প্রতিকূলতা কাটিয়ে দুই বছরেরও বেশি সময় পর গত ৬ জুলাই কানের ৭৪তম আসরের উদ্বোধন হয়। গতকাল পঞ্চম দিনেও ছিলো নানান আয়োজন।-ইত্তেফাক
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের অলিগলি, রেলস্টেশন, বাসস্ট্যান্ড কিংবা শ্মশানঘাট—মানুষের ভিড় যেখানে, সেখানেই খালি পায়ে ঘুরে বেড়ানো এক নারীর মুখ বহুদিন ধরেই পরিচিত। জীর্ণ শাড়ি গায়ে, আপনমনে কখনো লো ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই সপ্তাহের বর্ণিল আয়োজন শেষে শনিবার রাতে পালে দে ফেস্টিভ্যালে জমকালো পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। এবারের আসরে বড় চমক দেখাল নেপাল। প্রথমবারের মতো কোন ...
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
সব মন্তব্য
No Comments