কামরুজ্জামান শাহীনঃ ভোলার চরফ্যাশন-মনপুরাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও চরফ্যাশন-মনপুরার মা,মাটি ও মানুষের নেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
মঙ্গলবার সকালে এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বাণীতে মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, ঈদ অর্থ খুশি, কিন্তু বাংলাদেশে তথা চরফ্যাশন-মনপুরার মানুষ করোনা দূর্যোগের পাশাপাশি জেল,জুলুম,নির্যাতন, মিথ্যা মামলা, গুম, গণতন্ত্র হত্যা, ভোট ডাকাতির সংস্কৃতি, মানবাধিকার লংঘনসহ সব মিলিয়ে মানুষের মনে আনন্দ নেই, ঈদের আনন্দ থেকে বঞ্চিত।
নূরুল ইসলাম নয়ন আরো বলেন,পবিত্র ঈদুল আজহার মর্মার্থ উপলব্ধি করতে হলে পশু কোরবানির মধ্য দিয়ে নিজের মনের পশুত্বকে কোরবানি দিয়ে ত্যাগের মহিমায় ভাস্বর হতে হবে। পবিত্র ঈদুল আযহায় আমি চরফ্যাশন-মনপুরাবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি। আপনার মাস্ক পরিধান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, জনগণের দল বিএনপি সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে।
মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের আঘাতে এবারে হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সকলেই ঈদের আনন্দ ভাগ করে নেবো। কোন অসহায় ও দু:স্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি আছেন তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। আমরা এমন এক সময় ঈদ করতে যাচ্ছি, যখন বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি জনগণের সুখ-দুঃখে সবসময় তাদের পাশে থাকেন, দেশে গণতন্ত্র ও উনśয়নে নেতৃত্ব দিয়েছেন, তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আসুন, আমরা সকলে দোয়া করি-আল্লাহ রাব্বুল আলামীন যেন দেশনেত্রীকে দ্রুত সুস্থ করে দেন এবং রোগ ও কারামুক্ত হয়ে দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম হন।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments