ডেস্ক রিপোর্ট: দেশে ডলারের সংকট কাটিয়ে উঠতে এবং প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করার জন্য আরেক দফা উদ্যোগ নেয়া হয়েছে। এক টাকা বাড়িয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ডলারের বিনিময়মূল্য করা হয়েছে ১০৮ টাকা। একই সঙ্গে রফতানির পালে আরও জোরে হাওয়া লাগাতে রফতানি আয়ে ডলারের দাম এক টাকা বাড়িয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এক মাসের ব্যবধানে ডলার ও টাকার বিনিময়মূল্যে এই পরিবর্তন হলো।
রোববার (৩০ এপ্রিল) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) আয়োজিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, রফতানি ও প্রবাসী আয়ে ডলারের নতুন দাম মঙ্গলবার (২ মে) থেকে কার্যকর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফেদা মহাসচিব আবুল হাশেম।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন করে রফতানি আয় ও প্রবাসী আয়ে ডলারের দাম ১ টাকা বাড়ানো হয়েছে। এতে এখন থেকে প্রবাসী আয়ে ডলারের দাম হবে ১০৮ টাকা, যা এতদিন ছিল ১০৭ টাকা।
এছাড়া রফতানিকারকরা এখন থেকে প্রতি ডলারের দাম পাবেন ১০৬ টাকা। এতদিন রফতানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পেতেন ১০৫ টাকা। সবশেষ গত মাসের ৩১ মার্চ ডলারের দাম ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করে এবিবি ও বাফেদা।
করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে তৈরি হওয়া ডলারের সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দিত বাংলাদেশ ব্যাংক। এতে ডলারের বাজারে অস্থিরতা সৃষ্টি হলে গত বছরের সেপ্টেম্বরে ডলারের দাম নির্ধারণের দায়িত্ব দেয়া হয় এবিবি ও বাফেদাকে। এরপর থেকে সংগঠন দুটি যৌথভাবে ডলারের দাম নির্ধারণ করছে। আমাদরে সময়.কম
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ ...
স্টাফ রিপার্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট আজ বৃহস্পতিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ মোতাবেক ১১ জুন ২০২৬ বিকেল ৩টা ০০ মিনিটে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদের দিনের ক ...
ডেস্ক রিপোর্ট:দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে আজ বুধবার, ১০ জুন ২০২৬ সকাল নতুন দাম কার্যকর হয় ...
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাং ...
সব মন্তব্য
No Comments