ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। বিশেষ করে নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন, জনপ্রতিনিধি হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসন গড়তে সংসদ সদস্যদের ভূমিকা রাখার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি আসন্ন অধিবেশনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পাস, জনস্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং বিরোধী দলের গঠনমূলক সমালোচনার জবাব দেওয়ার কৌশল নিয়েও আলোচনা হচ্ছে।
এদিকে জাতীয় রাজনীতির নানা গুরুত্বপূর্ণ ইস্যু ও জনদুর্ভোগের বিভিন্ন বিষয় নিয়ে আজ বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। দেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।
সংসদ সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস ও তীব্র বিদ্যুৎ সংকট এবং দফায় দফায় লোডশেডিংয়ের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিরোধী দল জোরালো ভূমিকা পালন করবে। পাশাপাশি প্রশাসনে বিতর্কিত দলীয় নিয়োগের বিষয়েও বিরোধী দলীয় সংসদ সদস্যরা সরব হবেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।
অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শেরেবাংলা নগরসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments