স্টাফ রিপোর্টার: রাজধানীর কলাবাগান এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা এবং শিশুটির প্রতিবেশী। অভিযোগ উঠেছে, শিশুটিকে ফুসলিয়ে নিজ বাসায় নিয়ে যৌন নির্যাতন করেন তিনি। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।
কলাবাগান থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিবারকে নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। তারা এসব ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সংসদ সদস্যদের আবাসিক ভবন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের (সংসদ সদস্য ভবন) একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উ ...
সব মন্তব্য
No Comments