সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) তানোর : রাজশাহীর তানোর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ আগস্ট) বেলা ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ভার্চ্যুয়াল জুম প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে তানোর উপজেলা সহ সারাদেশের ১৮টি ভবন উদ্বোধন করেন।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও তানোর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড যৌথ আয়োজনে ভবন উদ্বোধন উপলক্ষে তানোর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (অতিরিক্ত দায়িত্ব) আবিদা সিফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুতফুর হায়দার রশিদ ময়না। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওহাব শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. বার্নাবাস হাসদাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, মৎস্য অফিসার বাবুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমন মিয়া, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান সহ অনেকে।
এসময়ে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সুজয় ঘোষ, নড়াইল: গায়ে আর্জেন্টিনার জার্সি, পায়ে বুট আর মাথায় প্রিয় খেলোয়ার মেসির কাঠের তৈরি অবয়ব। অক্লান্ত ধৈর্য্ ও পরিশ্রমে নিজ হাতে তৈরি প্রিয় খেলোয়াড়ের অবয়ব নিয়ে নড়াইল শহরজুড়ে পদযাত্রা করেছেন মেসিভ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
সব মন্তব্য
No Comments