ডেস্ক রিপোর্ট: আগামী ২৪-২৬ মে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য সিউল ফ্রেন্ডশিপ ফেস্টিভালে অংশগ্রহণ করবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সাবেক সভাপতি ও ইনস্টিটিউট মাইম অ্যান্ড মুভমেন্ট এর সদস্য পরিবেশ কর্মী ও মূকাভিনয় শিল্পী আবু সাদাত মোঃ সায়েম। সিউলের মেয়র ও সেহোন এর আমন্ত্রণে সারা বিশ্বের ১০০ টিরও বেশি দেশ এই উৎসবে অংশগ্রহন করবে।
এই আয়োজনে অংশগ্রহণ উপলক্ষ্যে মূকাভিনেতা আবু সাদাত মোঃ সায়েম বলেন, বিশ্ববিদ্যালয়ে জীবণের শুরু থেকে মূকাভিনয় শিল্পের সাথে জড়িত রয়েছি। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন আন্দোলন ও সামাজিক প্রেক্ষাপটে কখনো রাস্তায় আবার কখনো মিছিল বা সমাবেশে মূকাভিনয় করেছি। এছাড়াও, আমাদের নিয়মিত প্রদর্শনীগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে মূকাভিনয়কে শুধু কোন শৈল্পিক চর্চার মাধ্যম নয় বরং এই শিল্পকে একটি আন্দোলন হিসেবেও আবিষ্কার করার চেষ্টা করছি প্রতিনিয়ত। দেশের একজন নাগরিক ও শিল্পী হিসেবে যখন মাতৃভূমিকে কোন জায়গায় প্রতিনিধিত্ব করার সুযোগ পাই অবশ্যই সেটা ব্যক্তি হিসেবে বেশ গর্বের।
ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের মডারেটর ড. ফাদার তপন ডি’ রোজারিও বলেন, আমাদের মূকাভিনয় শিল্পীরা বরাবরই বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে সফলতার সাথে। যে সকল শিল্পী দীর্ঘদিন ধরে মূকাভিনয় শিল্পের সাথে সম্প্রক্ত এবং বাংলাদেশের মূকাভিনয় শিল্পের চর্চাকেবিস্তৃত করতে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে সায়েম অন্যতম। আমি সবসময় তার কল্যাণ কামনা করি। একইসাথে, প্রত্যাশি করছি, দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে অংশগ্রহণের মাধ্যমে সে দেশের জন্য সুনাম অর্জন করতে পারবে।
আবু সাদাত মোঃ সায়েম ২০১৭ সালে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সাথে যুক্ত হয়ে সংগঠনটির ২০২২-২৩ সেশনের সাধারণ সম্পাদক ও ২০২৩-২৪ সেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের সদস্য হিসেবে কাজ করছেন ২০২১ সাল থেকে। এই পুরো সময়টা জুড়ে তিনি দেশে ও দেশের বাহিরে ১০০ টিরও বেশি মূকাভিনয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে প্রায় ১০ টি মৌলিক মূকগল্প ও ছায়া মূকগল্প লিখেছেন। উদ্বাস্তু, শেল্টার, প্রত্যাবর্তন ও নক্ষত্র পতনের রাত তার লেখা উল্লেখযোগ্য মূকগল্প।
এই উৎসবে অংশগ্রহণ করতে তিনি ২২ মে ঢাকা থেকে সিউলে উদ্দেশ্যে রওনা দিবেন এবং ২৯ মে সিউল থেকে ঢাকায় ফিরবেন। তিনি এ যাত্রায়সকলের কাছে দোয়া চেয়েছেন।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments