শীতের সবজি টাটকা পেতে ক্রেতাদের আগ্রহ থাকে। সেই সুযোগে দাম বাড়তি রাখেন বিক্রেতারা।
ডেস্ক রিপোর্ট: শীত জেঁকে বসার আগে অগ্রহায়ণ মাসে পাওয়া যায় আগাম মৌসুমি সবজি। অধিক লাভের আশায় কৃষকেরা শীতকালীন এসব সবজি চাষ করে থাকেন। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো। এতে মৌসুমের শুরুতে বাজারে আসতে শুরু করেছে হরেক রকম শীতের সবজি। সরবরাহ ভালো থাকলেও সবজির দাম কিছুটা বাড়তি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল ও কৃষি মার্কেট বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে। এই দুই বাজারে শিম কেজি প্রতি ৫০-৬০ টাকা, মানভেদে বেগুন ৫০-৮০ টাকা, ওলকপি ৫০-৬০ টাকা, দেশি গাজর ৬০-৮০ টাকা, কাঁচা টমেটো ৮০-১০০ টাকা, লাল টমেটো ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।
মানভেদে বাজারে একটি ফুলকপি ৪০-৬০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাঁধাকপি ও ফুলকপির আকার ছোট হলে কমেও পাওয়া যাচ্ছে। লাউয়ের ক্ষেত্রেও তা-ই। আকার ও মানভেদে প্রতিটি লাউয়ের দাম ৪০ থেকে ৬০ টাকা। কেজি প্রতি কাঁচা মরিচের দাম ৬০-৮০ টাকা। আর পাতাসহ নতুন পেঁয়াজের প্রতিটি আঁটি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকায়।
টাউন হল বাজারের সবজি বিক্রেতা জাকির হোসেন বলেন, ‘বাজারে নতুন সবজি এলে দাম একটু বাড়তি থাকে। তবে এবার শীতের সবজির সরবরাহ ভালো। দাম বেশি দিন বাড়তি থাকবে না।’
এই দুই বাজারে করলা ৬০-৭০ টাকা, পটোল ৫০-৬০ টাকা এবং ঢ্যাঁড়স ও বরবটি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা কেজি। এদিকে বাজারে শীতের সবজির মধ্যে তুলনামূলক কম দামে মিলছে মুলা। মানভেদে প্রতি কেজি মুলার দাম ৩০-৪০ টাকা। পেঁপে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়।
বাজারে শীতের পালংশাক, মুলাশাক, লালশাক প্রতিটি বড় আঁটির দাম রাখা হচ্ছে ২০-৩০ টাকা। পুঁইশাক, ডাঁটাশাক ও লাউশাক মিলছে প্রতি আঁটি ৩০ টাকার মধ্যে। বাজারে ক্যাপসিকাম, ব্রকলি ও রেড ক্যাভেজের মতো সবজিও এসেছে। তবে এসব সবজি সাধারণের নাগালের বাইরে।
বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার বলেন, আবহাওয়া ভালো থাকায় সবজির ফলন ভালো হয়েছে। এ জন্য সরবরাহ ভালো। তবে নতুন সবজি বাজারে এলে খুচরা ব্যবসায়ীরা একটু বাড়তি দামে বিক্রি করতে চান।
এদিকে বাজারে কমতে শুরু করেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। খুচরায় প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। মুরগির ডিমের ডজন পড়ছে ১২৫-১৩০ টাকা। বাজারে নতুন পেঁয়াজ আসতে শুরু করায় পেঁয়াজের দাম কমছে। রসুনের দামও কমতির দিকে।
মোহাম্মদপুর নূরজাহান রোডের বাসিন্দা নুরুল হাসান বলেন, বাজারে সবজিসহ সবকিছুর দাম বেশি। তবে শীতের সবজি খেতে ভালো। কিন্তু দাম বেশি হওয়ায় কম কিনতে হচ্ছে।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, পরীক্ষার প ...
ডেস্ক রিপোর্ট: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিস্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি রাজধানীর মিরপুরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচ-এর ১৯তম শাখাটি মিরপুর সেকশন-১১ এর ব্লক- ...
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাব ...
সব মন্তব্য
No Comments