ডেস্ক রিপোর্ট: গ্রাহকদের জন্য জনপ্রিয় ব্র্যান্ড গ্লোরিয়া জিনসের সাথে সম্প্রতি এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে গ্রামীণফোন। যেকোন আড্ডা শুরু করতে গরম ধোঁয়া ওঠা কফির কোনো বিকল্প নেই। কফি ও আড্ডার অতুলনীয় এ মেলবন্ধন উদযাপনে, একসাথে হয়েছে গ্রামীণফোন ও গ্লোরিয়া জিনস। এর ফলে, প্রতি শুক্রবারে গ্লোরিয়া জিন’স কফিজের আউটলেটে কফিপ্রেমীরা এক কাপ কমপ্লিমেন্টারি কফি খেতে পারবেন; অথবা উপভোগ করতে পারবেন ১০ শতাংশ ছাড়!
এমওইউ -তে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন গ্লোরিয়া জিন’স কফিজের অপারেশনসের মহাব্যবস্থাপক এনামুল কবির এবং গ্রামীণফোনের প্রিমিয়াম সেগমেন্টের হেড অব মার্কেটিং সাব্বির আহমেদ। এ উপলক্ষে গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান ২ -এর গ্লোরিয়া জিন’স কফিজের আউটলেটে ২৫ জন নির্বাচিত জিপি স্টার গ্রাহকদের জন্য ‘ব্রুইং এক্সপেরিয়েন্স’ সেশন আয়োজন করে ব্র্যান্ড দু’টি। এ আয়োজনে অংশগ্রহণকারী জিপি স্টার গ্রাহহকরা অভিজ্ঞ বারিস্তাদের কাছ থেকে কফি বানানো ও পরিবেশনের সম্পর্কে জানতে পারেন এবং এ বিষয়ে পেশাদার বারিস্তাদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা লাভ করেন। প্রত্যক্ষ প্রশিক্ষণের মাধ্যমে তারা বিভিন্ন কফির বিন ও স্বাদ নিয়ে আলাদা করে জানার সুযোগ পান এবং বিভিন্ন ধরনের কফির স্বাদ লাভ করেন। গ্রামীণফোন গ্রাহকদের জন্য ভবিষ্যতেও এ ধরনের আরও উদ্যোগ গ্রহণ করবে।
এ পার্টনারশিপের ফলে, প্রথম ২৫ জন্য জিপি স্টার গ্রাহক ফ্রি এক কাপ কফি খেতে পারবেন; অন্যদিকে, সকল জিপিস্টার গ্রাহক প্রতি শুক্রবার গ্লোরিয়া জিন’স কফিজের আউটলেটে ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন।
এ নিয়ে গ্রামীণফোনের প্রিমিয়াম সেগমেন্টের হেড অব মার্কেটিং সাব্বির আহমেদ বলেন, “আড্ডা জমাতে কফির কোনো তুলনা হয় না। আমাদের জীবনে আড্ডা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাতে এক কাপ কফি থাকলে আড্ডা আরও সহজেই জমে যায়। গ্লোরিয়া জিন’সের সাথে এক্সক্লুসিভ বারিস্তা ট্রেইনিং সেশনের মাধ্যমে আমরা আমাদের কফিপ্রেমী জিপিস্টার গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলতে চাই।”
গ্লোরিয়া জিন’স কফিজের অপারেশনসের মহাব্যবস্থাপক এনামুল কবির বলেন, “গ্রামীণফোন ও গ্লোরিয়া জিন’স কফিজের মধ্যে এ পার্টনারশিপ এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে, প্রথমবারের মতো আমরা বারিস্তা ট্রেইনিং -এর আয়োজন করেছি। এছাড়াও, আমাদের আউটলেটে জিপি স্টার গ্রাহকরা ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’র বিশেষ সুবিধা উপভোগ করবেন। আমরা মনে করি, এ পার্টনারশিপ আমাদের ভবিষ্যতে একসাথে কাজ করার আরও সুযোগ তৈরি করবে।”
গ্লোারিয়া জিন’স কফিজের এ সুবিধা পেতে জিপি স্টার গ্রাহকদের আউটলেটে উপস্থিত থাকতে হবে। প্রত্যেক জিপিস্টার গ্রাহক শুধুমাত্র শুক্রবারেই এক কাপ কমপ্লিমেন্টারি কফি খেতে পারবেন; তবে, যতোবার ইচ্ছে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। ‘স্টারকফি’ টাইপ করে ২৯০০০ নাম্বারে সেন্ড করে গ্রাহকরা কমপ্লিমেন্টারি কফি উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে, তাদের গ্লোরিয়া জিন’স কফিজের আউটলেটে প্রেরিত বার্তার রিপ্লাই দেখাতে হবে। ১০ শতাংশ ছাড় উপভোগে গ্রাহকদের বাড্ডা শাখার জন্য টাইপ করতে হবে ‘ফ্যান্টাস্টিক১,’ ধানমন্ডি শাখার জন্য টাইপ করতে হবে ‘ফ্যান্টাস্টিক২,’ গুলশান ১ শাখার জন্য টাইপ করতে হবে ‘ফ্যান্টাস্টিক৩’ এবং গুলশান ২ শাখার জন্য টাইপ করতে হবে ‘ফ্যান্টাস্টিক৪’ এবং সেন্ড করতে হবে ২৯০০০ নাম্বারে। আরও বিস্তারিত জানা যাবে এ লিঙ্কে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments