ডেস্ক রিপোর্ট: আজ ১১ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় ২০ রোজার আগে শ্রমিক—কর্মচারীদের মজুরি—বোনাসসহ সকল বকেয়া পাওনা পরিশোধ, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং আর্মি রেটে পূর্ণ রেশনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক শামীম ইমাম—এর সভাপতিত্বে ও রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সহসভাপতি মানস নন্দী, জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএমএম ফয়েজ হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সহ—সভাপতি ডা. হারুন—উর রশীদ, জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য ও শ্রমজীবী সংঘের সাংগঠনিক সম্পাদক রুবেল শিকদার প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তাগণ ২০ রোজার আগে শ্রমিক কর্মচারীদের মজুরি—বোনাসসহ সকল বকেয়া পাওনা পরিশোধসহ অবিলম্বে উল্লেখিত ৩ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
এছাড়া বক্তাগণ সম্প্রতি অত্যাবশ্যকীয় পরিষেবা খাতে ধর্মঘট নিষিদ্ধ করার বিল উত্থাপনকে শ্রমিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার পদক্ষেপ এবং দেশের প্রচলিত শ্রম আইন, সংবিধান ও আইএলও কনভেনশন পরিপন্থী বলে আখ্যায়িত করে অবিলম্বে ‘অত্যাবশ্যকীয় পরিষেবা বিল—২০২৩’ বাতিল করার জোর দাবি জানান।
পাশাপাশি বক্তাগণ আরও বলেন, কয়েকদিন আগে সরকার প্রচলিত শ্রম আইন অনুযায়ী আন্দোলনরত সকল শ্রমিক সংগঠনসমূহসহ মজুরি বোর্ড গঠনের জন্য সংশ্লিষ্টদের সাথে আলোচনা না করে গার্মেন্টস সেক্টরে নিম্নতম মজুরি বোর্ডে নিজেদের পছন্দমতো শ্রমিক প্রতিনিধি নির্বাচনসহ মজুরি বোর্ড গঠন করেছেন। নেতৃবৃন্দ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় মজুরি বোর্ড গঠনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
সব মন্তব্য
No Comments