ডেস্ক রিপোর্ট: সর্বশেষ অনুষ্ঠিত ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল শেষ পর্যায়ে রয়েছে। এই ফল চলতি সপ্তাহেই প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র।খবর প্রথমআলো
সবচেয়ে কম সময়ের মধ্যে এই বিসিএসের ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। এ জন্য গত শুক্র ও শনিবার ছুটির দিনেও কাজ করেছেন বলে জানিয়েছে তারা।
সর্বশেষ ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে। ওই বিসিএসে দ্রুত ফলাফল প্রকাশের রেকর্ড গড়ে পিএসসি। ওই বিসিএসের চেয়ে আরও কম সময়ে সর্বশেষ অনুষ্ঠিত হওয়া ৪৫তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করতে চায় পিএসসি। এ বিষয়ে পিএসসির সংশ্লিষ্ট বিভাগ কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।
ফলাফলের বিষয়ে জানতে চাইলে পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফলাফল শেষ পর্যায়ে রয়েছে। এখন তা যাচাই করে দেখা হচ্ছে। ভুলভ্রান্তি আছে কি না, সেটি দেখা হচ্ছে। শিগগিরই ফলাফল প্রকাশ করা হবে।
গত ১৯ মে অনুষ্ঠিত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৭৭ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন। ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ মে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।
৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন—এমন তথ্য জানিয়েছেন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ...
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
সব মন্তব্য
No Comments