বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা আজ ০৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী’র সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন, অধ্যাপক মো. নূরুজ্জামান, বিদায়ী ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক আ খ ম ইউনুস এবং নবীন ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর অরিনা খাতুন জিনিয়া। নবীন শিক্ষার্থীদের পক্ষে মো. সজীব খান এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে ইমরান হোসেন শুভ বক্তব্য রাখেন।
প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ দর্শনের নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, নৈতিক শিক্ষা ছাড়া আমাদের কোন জ্ঞানই পরিপূর্ণ ও টেকসই হয় না। তিনি বলেন, দেশের সেরা মেধাবী শিক্ষার্থীরা ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। এই সুযোগের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পড়াশোনায় ভালো করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমৃদ্ধ দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments