ডেস্ক রিপোর্ট: সম্প্রতি কর্মীদের বীমা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশে অবস্থিত ফ্রান্স দূতাবাসের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই চুক্তির আওতায়, ফরাসি দূতাবাসের সকল কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা গার্ডিয়ান থেকে জীবন বীমা কভারেজ এবং চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।
উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। গার্ডিয়ানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ এবং ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষ থেকে এর এএমডি ও হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান; এসইভিপি ও চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সজীব হোসেন, এফসিএ; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এইচআর হেড ফারজানা কাদের; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস; এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স ইফতেখার আহমেদ উপস্থিত ছিলেন। ফরাসি দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর কনসাল ও চ্যান্সেরির প্রধান ফ্রেডেরিক লেকোর্ট; এবং ফরাসি দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার কাজী আবদুলøাহ আল মুক্তাদির।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ, বীমা সেবার পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যেকোনো সঙ্কটের সময়ে বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মীদের কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে অনেক প্রতিষ্ঠান এখন তাদের কর্মীদের জন্য বীমা সেবাকে অগ্রাধিকার দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকাস্থ ফরাসি দূতাবাস আমাদের সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে। সেবার পরিধি সম্প্রসারণ এবং সকলের জন্য এটি আরও সহজলভ্য করতে প্রতিশ্রæতিবদ্ধ আমরা।”
গার্ডিয়ানের মতো দেশি বীমা কোম্পানির সাথে ফরাসি দূতাবাসের এই অংশীদারিত্বের সিদ্ধান্ত বাংলাদেশের বীমা খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই চুক্তি স্থানীয় প্রতিষ্ঠানের দক্ষতার ওপর আস্থার প্রতিফলন। আগামী দিনেও এরকম অর্থবহ অংশীদারিত্বের সম্ভাবনা তৈরি হবে বলে আশাবাদী এই খাতের সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments