রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত দ্বিতল ভবন হস্তান্তরের পূর্বেই ছাদের উপরীভাগে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়েছে। ভবনটির ছাদ যেন চৈত্রের খাঁ খাঁ রোদে ফেটে চৌঁচির হয়ে যাওয়া মাঠের মতন। জানা গেছে ২০১৮-১৯ অর্থ বছরে এলজিইডি’র ৯১ লাখ ৫৩ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪তলা ভীত বিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণের এ কাজটি বাস্তবায়ন করে এলজিইডি। উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম ঠিকাদার হিসেবে ওই ভবনটি নির্মাণ করেন। ভবনটিতে শুধু রঙের কাজ বাকি রয়েছে। ইতোমধ্যে কাজের বেশীরভাগ বিল উত্তোলণ করা হলেও ভবনটি হস্তান্তরের পূর্বেই এর ছাদের উপরীভাগে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়। চলতি বর্ষা মৌসুমে ফাটলের ভিতরে পানি ঢুকে ছাদটি খানাখন্দে রূপ নিয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ছাদটি নতুন করে নির্মাণ করা না হলে এর মেয়াদকাল স্থায়ী হবে না বলে স্থানীয়রা জানান। এ ব্যপারে ঠিকাদার ইঞ্জিনিয়ার মাহবুব আলম দম্ভোক্তি করে বলেন শুধু উপজেলায় নয় গোটা বরিশাল জেলার মধ্যে তার কাজের মান ভালো। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির বলেন ছাদ নয় এর উপরের প্যাটেন স্টোন ক্ষতিগ্রস্থ হয়েছে যা ঠিকাদারকে ঠিক করে দিতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments