ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত ৮১৪

প্রকাশ : 21 Oct 2025
ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত ৮১৪

ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৫৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১৩৫ জন ও নারী ১১৮ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৫৬৯ জন ও নারী ২৪৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৬১ হাজার ৬০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৩৭ হাজার ৮৭২ জন ও নারী ২৩ হাজার ৭৩৩ জন।


সম্পর্কিত খবর

;