অনি আতিকুর রহমান, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফয়সাল সিদ্দিকী আরাফাত সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নাসিম আহমেদ জয় সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
রোববার রাত ১১টার দিকে কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটির অনুমোদন দেন।
২৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি পদে তন্ময় সাহা টনি, আল মামুন, ফাহিমুর রহমান সেতু, মোদাচ্ছির খালেক ধ্রুব, মুন্সি কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, সুজন কুমার দে, রকিবুল ইসলাম, বনি আমিন, নাইমুর রহমান জয়, মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশীদ, সানজিদা চৌধুরী অন্তরা, এহসানুল হক ঈশান।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম, সরোয়ার জাহান শিশির, মাসুদ রানা লিংকন, হোসাইন মজুমদার।
সাংগঠনিক সম্পাদক পদে এম জাকির হোসেন, মাইনুল ইসলাম সিদ্দিকী, সোহাগ শেখ, হামিদুর রহমান প্রমুখ।
আগামী এক বছর তারা এসব পদে দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments