নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মুজিব বর্ষে নির্মিত আশ্রয়ন প্রকল্পের নির্মিত ঘর পরিদর্শন করে উপকারভোগীদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। তিনি আজ শনিবার সকালে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহাড়ী গ্রামের এলাকায় নির্মিত আশ্রয়ন প্রকল্পের পরির্দশন করেন। পরে তিনি দুই আশ্রয়নের প্রায় ১৪৫ জন উপকারভোগীর মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা তুলে দেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এসময় তিনি উপকারভোগীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে যে কোন ধরনের সমস্যায় সমাধানে সরাসরি তার সাথে কথা বলার পরামর্শ প্রদান করেন।
এসময় পঞ্চগড় জেলা পুলিশ সুপার ইউসুফ আলী, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন, ধামোর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলাল, বারঘাটি তদন্ত কেন্দ্রের আইসি মোঃ রঞ্জু আহমেদ মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি ও স্থানীয় জনপ্রতিনিধিরা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments