কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি ও বেসরকারি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান সমুহের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বে-সরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ’র সহযোগীতায় প্রদৃপ্ত প্রকল্পের উদ্যোগে জাগোনারী এর আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. আবদুল্লা আল মামুন, উপজেলা ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসুচি-সিপিপি’র সহকারি পরিচালক মো.আছাদ উজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, বন বিভাগের উপজেলা রেঞ্চ কর্মকর্তা মো.মনিরুল হক, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা অমল চন্দ্র দাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রদৃপ্ত প্রকল্প ব্যবস্থাপক জাগোনারী শ্যমল রায়,ইউপি সদস্য মো.কাইউম, সিপিপি ইউনিয়ন টিম লিডার মো.ফোরকান প্যাদা, কমিউনিটি টিম লিডার মাহামুদা বেগম প্রমূখ।
বক্তারা প্রদৃপ্ত প্রকল্পের সেবামুলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কেয়ার বাংলাদেশ ও জাগোনারী প্রতিনিধি, উপকাভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাগোনারী মাঠ সমন্বয়কারী সঞ্চিতা রায়। পরে উপজেলা লালুয়া ও মিঠাগঞ্জ ইউনিয়নের সিপিপি সেচ্ছোসেবকদের মাঝে সুরক্ষা সামগ্রহী বিতরন করা হয়।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
সব মন্তব্য
No Comments