ডেস্ক রিপোর্ট: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যুক্ত বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সন্ত্রাসীদের দ্বারা রাতের অন্ধকারে অনশনরত শিক্ষার্থী সামিউল ইসলাম প্রত্যয়ের উপর হামলার তীব্র নিন্দা এবং জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “এই হামলায় ছাত্রলীগের অগণতান্ত্রিক- সন্ত্রাসনির্ভর চরিত্র আরও একবার উন্মোচিত হলো। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সিট দখল, সিট বাণিজ্যের মধ্য দিয়ে ছাত্রলীগ তার দখলদারিত্বের রাজনীতি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে । অনেকদিন ধরে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা এর বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ করে আসছিল । ক্যাম্পাসগুলোতে প্রশাসনের সহযোগিতায় দখলদারিত্বের মধ্য দিয়ে এক ভয়ের রাজনীতি তৈরি করেছে ছাত্রলীগ।
মীর মোশাররফ হোসেন হলের সিট বৈধভাবে বন্টন, অবৈধ ছাত্রদের হল থেকে প্রত্যাহার এবং গণরুম-গেস্টরুম বন্ধের দাবিতে গত ক’দিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল ইসলাম প্রত্যয় অনশন চালিয়ে আসছিলো। গতকাল ৬ জুন রাত ১১ টায় ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রত্যয়ের ওপর হামলা করে এবং আন্দোলন কর্মসূচী পন্ড করে। আন্দোলনের সাথে সংহতি জানিয়ে যে ৪০-৪৫ জন শিক্ষার্থী ছিলেন তাদেরও মারধোর এবং নোংরা ভাষায় গালাগাল করে। ”
নেতৃবৃন্দ আরও বলেন, “ প্রশাসনের নাকের ডগায় এ হামলার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। উপরন্তু প্রক্টর বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাকর না, বডিগার্ডও না। ১৫ হাজার শিক্ষার্থীকে নিরাপত্তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না।’ এই বক্তব্য প্রশাসনের চরম দায়িত্বহীনতারই প্রকাশ। ”
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রশাসনের ভূমিকার তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাস- দখলদারিত্বের বিরুদ্ধে চলমান আন্দোলনে শিক্ষার্থী-শিক্ষকসহ সর্বসাধারণে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন—এমন তথ্য জানিয়েছেন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ...
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
সব মন্তব্য
No Comments