দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মফিদুল ইসলাম (৫৫) নামে এক কৃষকদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার দাড়েরপাড়া গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে একই গ্রামের মৃত সামু মন্ডলের ছেলে। নিহত কৃষকের শরীরে ধারাল অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
নিহতর পরিবার ও স্থানীয়রা জানায়, মফিদুল ইসলামের ছেলে সাগরের সাথে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হলে এ নিয়ে উভয় পরিবারের মধ্যে প্রায় ৫মাস ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষ জামাল, জাবźার, সরিফুল, মহাবুল, সাইফুল, ফরিদ, সেলিম, একতিয়ার ও সাবদাম কৃষক মফিদুল ইসলামকে মঙ্গলবার রাতে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার সকালে মফিদুল ইসলামের ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহরতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, মফিদুল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments