গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস লইনচ্যুত; একজনের মৃত্যু

প্রকাশ : 12 Dec 2023
গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস লইনচ্যুত; একজনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি: গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে।এ ঘটনায় একজন নিহত হয়েছে। দূর্ঘটনার কারনে ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাষ্টার হানিফ এতথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, বুধবার ভোর চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিছুদূর যাওয়ার পরই সাতটি বগি লাইনচ্যুত হয়। পূর্বে থেকেই লাইন কাটা ছিল বলে কর্তৃপক্ষ ধারনা করছে।

সম্পর্কিত খবর

;