স্টাফ রিপোর্টার: জনজীবনের সংকট দূরীকরণ এবং মার্কিনসহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। আজ সোমবার ২১ জুলাই সন্ধ্যায় এনডিএফ ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মশাল মিছিলের আগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণ গুলিস্তানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। মহানগর কমিটির সভাপতি আক্তারুজ্জামান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন এনডিএফের কেন্দ্রীয় সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। এনডিএফের শরিক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, গণতান্ত্রিক মহিলা সমিতি এবং জাতীয় ছাত্রদলের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সিএনজি চালক সংগ্রাম পরিষদ এবং ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মশাল মিছিলে অংশ নেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল এবং চাল, ডাল, তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রতিনিয়ত বাড়ায় দেশের শ্রমিক ও শ্রমজীবী মানুষের প্রকৃত মজুরি ও আয় দিন দিন কমছে। মূল্যস্ফীতির চেয়ে কম মজুরি নির্ধারণ করে বিভিন্ন সেক্টরে নিম্নতম মজুরি ঘোষণা করা হলেও আইনি বাধ্যবাধকতা থাকার পরও তা বাস্তবায়ন হচ্ছে না। হোটেল, নৌযান, মৎস্য, নির্মাণ ও স’মিল সেক্টরসহ বিভিন্ন খাতের শ্রমিকরা সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন।
নেতৃবৃন্দ বলেন, মজুরির তুলনায় মূল্যস্ফীতি বেশি থাকায় নিম্নআয়ের ও শ্রমজীবী পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু জরুরি। একই সঙ্গে হোটেল-রেস্তোরাঁসহ সব সেক্টরে মজুরি গেজেট বাস্তবায়নের পাশাপাশি বর্তমান বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে সব খাতের শ্রমিকদের জন্য একটি সম্মানজনক ‘জাতীয় ন্যূনতম মজুরি’ ঘোষণার দাবি জানান তারা। ধান, গম, পাটসহ সব কৃষিপণ্যের উৎপাদন খরচ বিবেচনা করে কৃষকদের জন্য সরাসরি ন্যায্যমূল্য পাওয়ার ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, মার্কিন সাম্রাজ্যবাদী স্বার্থে গত ৯ ফেব্রুয়ারি জাতীয় ও জনস্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি (এআরটি) সম্পাদিত হয়। এর ধারাবাহিকতায় বর্তমান সরকার মার্কিন পরিকল্পনায় বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধক্ষেত্রে সম্পৃক্ত করতে আকসা ও জেসোমিয়া চুক্তি সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও বিভিন্ন প্রকল্পে সহযোগিতা আনার লক্ষ্যে সরকার চীনের সঙ্গে সমঝোতা স্মারক সম্পন্ন করেছে। এর মধ্য দিয়ে দেশকে আন্তঃসাম্রাজ্যবাদী প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা ও যুদ্ধক্ষেত্রে ঠেলে দেওয়া হচ্ছে।
জাতীয় ও জননিরাপত্তা নিশ্চিত করতে নেতৃবৃন্দ চীন-মার্কিনসহ সব সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত জাতীয় ও জনস্বার্থবিরোধী সব চুক্তির বিরোধিতা করে মার্কিনের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানান। সমাবেশ শেষে মশাল মিছিলটি গুলিস্তান এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার ২১ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মশিয়ূর রহমান যাদু মিয়ার দূরদর্শী নেতৃত্বের কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক কর্মকর্তা থেকে সফল রাজনৈতিক নেতায় রূপান ...
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী—জনতার অভ্যূত্থানের মহানায়ক শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের ৫০তম হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় স ...
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) রাতে ভ ...
সব মন্তব্য
No Comments