বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যায় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে দুটি সংগঠন প্রাক-নির্বাচনী জরিপ প্রকাশ করেছে। উভয় জরিপেই ছাত্র শিবিরকে এগিয়ে দেখানো হয়েছে। এ নিয়ে প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে সংবাদ সম্মেলন করে 'ন্যারেটিভ' নামেক প্ল্যাটফর্ম জরিপের ফলাফল প্রকাশ করে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তারা ৫২৬ শিক্ষার্থীর ওপর জরিপ পরিচালনা করেছে। তথ্য সংগ্রহ করা হয় ৩০ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। জরিপে ভিপি, জিএস ও এজিএসসহ বিভিন্ন পদে শিক্ষার্থদের পছন্দ উঠে এসেছে।
অন্যদিকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) 'সোচ্চার' নামে একটি সংগঠন পৃথকভাবে আরেকটি জরিপ প্রকাশ করে। তারাও শিবিরকে নির্বাচনে অগ্রাধিকারভুক্ত দেখিয়েছেন।
জরিপ প্রকাশের পর প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ ফলাফলে অনেকেই প্রশ্ন তুলেছেন জরিপের পদ্ধতি ও নমুনা নিয়ে। প্রার্থীদের দাবি, প্রকৃত চিত্র কেবল ভোটের দিনই পরিস্কার হবে।
পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনের আগাম জরিপ ভোটারদের আগ্রহ বাড়লেও এর নির্ভরযোগ্যতা নিয়ে বিতর্ক থেকে যায়। প্রচারনার শেষ পর্যায় ও শিক্ষার্থীদের ভোটদানে অংশগ্রহণই শেষ পর্যন্ত মূল ফলাফল নির্ধারণ করবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments