মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহী জেলা ডিবির অভিযানে চারঘাটের মাদক সম্রাট ও অস্ত্রসহ ২০ মামলার আসামী কুখ্যাত আফজাল হোসেন (৪৩) কে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে চারঘাট উপজেলার রাউথা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম।
তিনি জানান, রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) স্যারের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সনাতন চক্রবর্তির দিক নির্দেশনায় জেলা ডিবির ওসি আতিকুর রেজা সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট রাওথা মিয়াপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় রাওথা গ্রামের আশরাফ আলীর ছেলে আফজাল হোসেন কে ৩০ গ্রাম হেরোইন ও ৩০ পিচ ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশের টিম।
আরো জানান, চারঘাট উপজেলার কুখ্যাত মাদক সম্রাট ও অস্ত্র ব্যবসায়ী হিসাবে চিনহৃত ও তালিকা ভুক্ত আফজাল হোসেন। র্দীঘদিন যাবত সে মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িতো বলে ডিবি পুলিশের কাছে গ্রেপ্তারের পরে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ টি মামলা রয়েছে বিভিন্ন থানায়। গ্রেপ্তার কৃত আফজালের বিরুদ্ধে চারঘাট থানায় বৃহস্পতিবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে জেলা ডিবি পুলিশ। ডিবি পুলিশের রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে বলে জানান রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments