করোনায় আরও ২৬৩ জন আক্রান্ত

প্রকাশ : 03 Oct 2025
করোনায় আরও ২৬৩ জন আক্রান্ত

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ১৫৩ জন ও নারী ১১০ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই। চলতি বছরের জানুয়ারি থেকে এ ডর্যন্ত ডেঙ্গুতে ২০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১০৫ জন ও নারী ৯৭ জন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪৮ হাজার ৪৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ হাজার ৪০৪ জন ও নারী ১৯ হাজার ৮৭ জন।


সম্পর্কিত খবর

;