বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। বর্ধিত এ মূল্য প্রত্যাহারের দাবি জানাচ্ছে ছাত্র ইউনিয়ন। এবছরই প্রথম গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজউল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে বলেন, "বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করতে যাচ্ছে। এ প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানাই। এতে পরিক্ষার্থীদের ভোগান্তি লাঘব হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এ পরীক্ষার ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। এছাড়া কোন শিক্ষার্থী একাধিক বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে তাকে অতিরিক্ত অর্থ গুণতে হবে। করোনাকালে মানুষের আয় নিম্নমুখী। অভাব অনটনে অনেক শিক্ষার্থীর জীবন শেষ হতে বসেছে। অথচ এমন পরিস্থিতিতে ফর্মের এমন মূল্য নির্ধারণ কাম্য নয়।
স্টাফ রিপোর্টার: সময় সংকটের কারণে জাতীয় সংসদে তড়িঘড়ি করে একের পর এক বিল পাসকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সংবিধান অনুযায়ী ১২ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত ক ...
স্টাফ রিপোর্টার: আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এবং দেশের আর্থিক খাতে দীর্ঘমেয়াদি আস্থা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাস হয়েছে। ‘ব্যাংক আমানত বীমা আইন, ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় থাকায় দেশের আবহাওয়ায় আংশিক প্রভাব পড়ছে। আবহাওয়াবিদ মোঃ তরিফুল নেওয়া ...
স্টাফ রিপোর্টার: আজ ১০ এপ্রিল, বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার, যা ইতিহাসে মুজিবনগর সরকার গঠন নামে পরিচিত। এই ...
সব মন্তব্য
No Comments