স্টাফ রিপোটার: শ্রম আইন মামলায় এসএ টিভি ও ‘গ্র্যান্ড ক্লাব রেস্টুরেন্ট’ মালিক সালাউদ্দিন আহমেদ ও ব্যবস্থাপক মো. ফারুক আহমেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অথবা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
গেল ১৬ অক্টোবর তৃতীয় শ্রম আদালতের (জেলা ও দায়রা জজ আদালত) চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এ আদেশ দেন। রায় প্রকাশের তারিখ ২৩ অক্টোবর উল্লেখ করা হলেও, বাস্তবে সবার কাছে পৌঁছায় ২৬ অক্টোবর বৃহস্পতিবার।
৪ পাতার রায়ের আদেশে বলা হয়, গ্র্যান্ড ক্লাব রেস্টুরেন্টের মালিক সালাউদ্দিন আহমেদ ও ব্যবস্থাপক মো. ফারুক আহমেদের বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ৫, ৬, ৭, ৮, ১০, ১১৫, ১১৬, ১১৭, ১১১ (৮), ৬২ (২), ৬১, ১০৮, ৩২৬ বিধি ১৯ (৪৫), ২০, ২১, ২৪, ১০৫, ৫৫, ৫৮(১,৩,৭), ১০২ ও ৩৫৩ লংঘনের জন্য ৩০০ (৪) ও ৩০৭ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাহাদেরকে উক্ত আইনের ৩০০ (৪) ধারার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০৭ ধারার অপরাধে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে অতিরিক্ত পনের দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হইলো।
আদেশে আরও বলা হয়, আসামিরা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ার দিন হতে অথবা আত্মসমর্পনের দিন হইতে তাদের বিরুদ্ধে প্রদত্ত সাজা কার্যকর হবে।
স্টাফ রিপোর্টার: অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হলে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের কোনো বিকল্প নেই—এমনটাই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, তথ্যের স্বাধীনতা যেমন জরুরি, তেমনি অপতথ্য ...
সিলেট অফিস: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। শনিবার (বিকাল ৫টা) নগরীর রিকাবীবাজারস্থ সিলেট স্টেডিয়ামে ...
মোংলা থেকে মোঃ নূর আলম : জলবায়ু বিপর্যয়ের কবল থেকে মোংলাসহ উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। ২ মে শনিবার সকালে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ নাগরিক সংলাপের আয়োজন কর ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ...
সব মন্তব্য
No Comments