জাকসু নির্বাচন বৃহস্পতিবার

প্রকাশ : 10 Sep 2025
জাকসু নির্বাচন বৃহস্পতিবার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দীর্ঘ ৩৩ বছর পর আগামী আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে হল সংসদের ভোট গ্রঞণ করা হবে। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ৬ হাজার ১০২ জন ছাত্র ও ৫ হাজার ৮১৭ জন ছাত্রী ভোটার। 

ভোট অনুষ্ঠিত হবে ২১টি কেন্দ্রে, ভোট কক্ষ ২২৪টি। ভোট পরিচালনায় ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন থাকবে ১ হাজার ৫০০ পুলিশ, ৭ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার এবং প্রায় ৮০টি সিসিটিভি ক্যামেরা ।

কেন্দ্রীয় সংসদে ২৫টি পদে প্রতিদ্বন্দীতা করছেন ১৭৯ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ ১৩২ জন এবং নারী ৪৬ জন। একজন ভোটার কেন্দ্রীয় ভোটার কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে ৪৪টি পদে ভোট দিতে পারবেন।

এবারের নির্বাচনে মোট ৮টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

বাংলাদেশ শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট,  গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্যানেল, জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেল, বামপন্থী ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সম্প্রীতির ঐক্য, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট (আংশিক) সমর্থিত সংশপ্ত পর্ষদ প্যানেল এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট (একাংশ) সমর্থিত আংশিক প্যানেল ।এছাড়া স্বতন্ত্র প্রার্থী ও স্বতন্ত্র মিশ্র প্যানেল রয়েছে।

ভোট গ্রহণ হবে বিশ্ববিদ্যালয়ের ১১টি  ছাত্র হল ও ১০ ছাত্রী হলে। এর মধ্যে বেগম সুফিয়া কামাল হলে ভোটার ৪৫৬ জন, রোকেয়া হলে ৯৫৬ জন, জাহানারা ইমাম হলে ৩৬৭ জন শিক্ষার্থী ভেোাট দিবেন।

উল্লেখ্য, সর্বশেষ ১৯৯২ সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩৩ বছর পর আবারও শিক্ষার্থী ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

সম্পর্কিত খবর

;