বোরহান উদ্দিন রব্বানী : ঈদের ছুটিতে নিরাপদে নড়াইল পৌঁছাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত নড়াইলের শিক্ষার্থীদের বাস উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা (এমপি)।
এর আগে করোনার সময় ও গত রমজানের ঈদে শিক্ষার্থীদের বাসে করে নিরাপদে নড়াইল পৌঁছানোর সুযোগ করে দিয়েছিলেন তিনি। তার এমন মহৎ কাজের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জানা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ১টি ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ১টি এবং ঢাকার অদূরে ৭ কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ১টি পৃথক বাসের ব্যবস্থা করেন তিনি।নড়াইল এক্সপ্রেস কোম্পানির ৪ টি বাস ২৩ জুন সকাল ৬ টায় নিজ নিজ ক্যাম্পাস হতে ছেড়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একত্রিত হয়। এবং টিএসসি হতে ৪ টি বাস একযোগে নড়াইলের উদ্দেশ্য রউনা হয়।
নড়াইল জেলা ছাত্র কল্যান সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি -বায়োক্যামিস্ট্রি-৪৭ (জাবি) ব্যাচের শিক্ষার্থী আহমেদ ইশতিয়াক মৃদুল ও সাধারণ সম্পাদক একই বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী নাঈমুল আরাফি, এই ঈদ আনন্দ যাত্রার অনুভূতি ব্যক্ত করে জনাব মাশরাফি বিন মোর্তজাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং এত সুন্দর ভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা এবং নিরাপদে গ্রামের উদ্দেশ্য ঈদ আনন্দ যাত্রার আয়োজন করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নড়াইল জেলার সকল ব্যাচের শিক্ষার্থী মাশরাফি বিন মর্তুজার জন্য দোয়া প্রার্থনা করেছেন বলে জানা যায়।
দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তিন দিনের ছুটি শুরু হচ্ছে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে, যা চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। শিক্ষা মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
সব মন্তব্য
No Comments