ডেস্ক রিপোর্ট: দেশের সর্ববৃহৎ হোম লোন প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি. (ডিবিএইচ) সম্প্রতি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সাথে এফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স সেবা প্রদানের লক্ষ্যে একটি প্রকল্প চুক্তি স্বাক্ষর করেছে। মধ্য ও নি¤œ আয়ের জনগোষ্ঠীর আবাসন ও গৃহঋণের পরিসর বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন আইএফসির সাথে যৌথভাবে কাজ করবে দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিস্ট প্রতিষ্ঠান ডিবিএইচ ।
বাংলাদেশ, নেপাল ও ভুটানের আইএফসি’র কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান এবং ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী নাসিমুল বাতেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও আইএফসি’র এফআইজি রিস্ক অ্যাডভাইজরির এশিয়া প্যাসিফিক হেড পার্থ গুহ ঠাকুরতা, ডিবিএইচ’র ডিএমডি ও হেড অব ক্রেডিট এ.কে.এম. তানভীর কামাল, ডিএমডি ও হেড অব আইটি মোঃ হাসান ইফতেখার ইউসুফ সহ প্রতিষ্ঠান দু’টির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, পরীক্ষার প ...
ডেস্ক রিপোর্ট: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিস্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি রাজধানীর মিরপুরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচ-এর ১৯তম শাখাটি মিরপুর সেকশন-১১ এর ব্লক- ...
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাব ...
সব মন্তব্য
No Comments