রাহাদ সুমন,বরিশাল: তিন বারের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের ছোট ছেলে ব্যারিষ্টার সাইফুল হক সাইফের বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
তবে তিনি কোন দল থেকে নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তা স্পষ্ট নয়। এদিকে সাবেক হুইপপুত্র ব্যারিষ্টার সাইফের প্রার্থী হওয়ার খবরে তার পিতার বিশাল অনুসারী নেতা-কর্মী সহ এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। অফিস ও চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক সব আড্ডা আলাপে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রসঙ্গত, তিন বার সংসদ সদস্য,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান,জাতীয় সংসদের হুইপ ও পিরোজপুর এবং মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকাকালীণ সৈয়দ শহীদুল হক জামাল তার নির্বাচনী এলাকায় স্কুল,কলেজ,মাদরাসা,রাস্তা-ঘাট,ব্রিজ-কালভার্ট,মসজিদ ও মন্দির নির্মাণসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেন। ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে অনগ্রসর এলাকাবাসীকে অগ্রসর করতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বহু আগে বাবার নামে বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ ও ধারালিয়া সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা,ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি সহ্রসাধিক বেকার যুবক-যুবতীদের চাকরি দিয়ে সেই সব পরিবারে দারিদ্রতা দূর করে স্বচ্ছল্লতা এনে দেন। অতিথিপরায়ন ও গরীবের বন্ধু হিসেবে কালক্রমে তিনি সবার "ভাইজান' হয়েছিলেন। দলমত নির্বিশেষে তিনি আপামর জনতার প্রিয় ছিলেন।
তিনি ২০২০ সালের ১৮ মার্চ প্রয়াত হলেও এখনও এলাকায় তার নিজস্ব বিশাল ভোট ব্যাংক রয়েছে। এদিকে মানবিক ও উন্নয়নকামী পিতার পদাঙ্ক অনুসরণ করে ব্যারিষ্টার সাইফও এলাকায় মসজিদ ও মাদরাসাসহ সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখছেন। দরিদ্র রোগীদের চিকিৎসা সেবায় সহায়তা করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন। বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের প্রতিষ্ঠাতা সদস্য,লবণসাড়া হালিমা খাতুন সিনিয়র আলিম মাদরাসার গর্ভনিংবডির সভপতি,বরিশাল বারের আজীবন সদস্য ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার সাইফ নির্বাচনে প্রার্থী হলে বরিশাল-২ আসনের পুরনো সব হিসাব-নিকাষ পাল্টে নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি হবে। তিনি প্রার্থী হলে পাদপ্রদীপের আলোয় এসে শক্তিশালী প্রার্থী হিসেবে আর্বিভূত হবেন।
এ প্রসঙ্গে ব্যারিষ্টার সাইফুল হক সাইফ বলেন, আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। বাবার মত এলাকার উন্নয়ন ও দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছি।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
সব মন্তব্য
No Comments