ডেস্ক রিপোর্ট:: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় দ্বিতীয় প্রজন্মের বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ও ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের গ্রাহকরা ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড-এর বিভিন্ন প্রিমিয়াম সেবা ব্যবহারে সর্বোচ্চ ২৫% পর্যন্ত এক্সক্লুসিভ ছাড় উপভোগ করতে পারবেন। এই সেবাসমূহের মধ্যে রয়েছে স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, এবিএ বা বিহেভিয়ার থেরাপি, মিউজিক থেরাপি, আর্লি ইন্টারভেনশন, গ্রুপ থেরাপি এবং স্পেশাল এডুকেশন – যা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও অন্তর্ভুক্তিমূলক শিশুবিকাশে সহায়ক ভূমিকা রাখার জন্য সুচিন্তিতভাবে পরিকল্পিত।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. তৌকির আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তামান্না কাদরী; ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মো. মাইনুল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments