ডেস্ক রিপোর্ট:দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ ও আক্রান্ত মিলিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যু রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে দুই শিশুর মৃত্যু হামজনিত হিসেবে নিশ্চিত করা হয়েছে। একই সময়ে আরও ছয় শিশু হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
একই ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৮১১ শিশু ভর্তি হয়েছে। পাশাপাশি নতুন করে ৯২ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করতে জেলা-উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে, তাই অভিভাবকদের দ্রুত টিকা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৫ মে সকাল ৮টা থেকে ২৬ মে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩০৬ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৮ জন। ১৫ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৬৭ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৫ ...
সব মন্তব্য
No Comments