ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কুদ্দুম মিয়া (৩৫) নামের এক প্রবাসীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষরা। শনিবার রাতে উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের মিলন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত কুদ্দুস ঘাটুরা গ্রামের মৃত পাঞ্জাব আলীর ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী।
আহত কুদ্দুসের স্বজনরা জানিয়েছেন, বিকেলে কোরবানির পশু কেনার জন্য সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলী বাজারে যান কুদ্দুস। কিন্তু দরদামে না মেলায় পশু না কিনেই বাড়ির পথে রওনা হন তিনি। পথিমধ্যে রাত সাড়ে ৮টার দিকে মিলনবাজার এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ঘাটুরা কাজীবাড়ির মৃত কাজী মুকাদ্দেসের ছেলে কাজী কায়েস তার সহযোগীদের নিয়ে কুদ্দুসের ওপর হামলা চালান। হামলায়কারীরা কুদ্দুসের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে পশু কেনার জন্য রাখা দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আহত কুদ্দুস হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের কবি। তিনি একইসঙ্গে প্রেম, মানবতা, ধর্ম ও দ্রোহের কব ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগ ...
স্টাফ রিপোর্টার: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রবিবার ২৩ আগস্ট বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।রাষ্ট্রপতির কা ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে য ...
সব মন্তব্য
No Comments