ডেস্ক রিপোর্ট: চিত্রনায়ক জায়েদ খান মজার ছলে ডিগবাজী খেয়ে স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। এমনই ভাইরাল ও বিখ্যাত হয়েছে তার এ ডিগবাজী এখন সিনেমা প্রোমোশনে কিংবা যে কোন অনুষ্ঠানে গেলেই এ তারকার কাছে অনুরোধ আসে ডিগবাজী খাওয়ার। এদিকে জায়েদ খানের এ ডিগবাজী ইস্যুকে নতুন করে উসকে দিলেন সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ।
মঙ্গলবার পারভেজ ফেসবুকে লিখেছেন-‘সংগীতের পাশাপাশি ‘ডিগবাজী শিল্প চর্চা’ শুরু করবো কিনা ভাবছি। কি বলেন সবাই?’ সাথে জুড়ে দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি।
এ প্রসঙ্গে জানতে চাইলে পারভেজ সাজ্জাদ বলেন, “আসলে যে অবস্থা ইন্ডাস্ট্রির, এখানে নতুন গান গাইবো, রিলিজ করবো নাকি বিভিন্ন কৌশলে বিনোদন দিয়ে জনপ্রিয়তা অর্জন করবো সেটা নিয়ে ভাবছি। আমি যেমন একজন সংগীতশিল্পী হিসেবে পরিচিত। জায়েদ খানও একজন অভিনয়শিল্পী হিসেবে পরিচিত। কিন্তু কোন কারণে তিনি মজা করে একটা ডিগবাজি খেয়েছেন। এখন তার সেই ডিগবাজি আলোচিত এবং ভাইরাল । আমার প্রশ্নটা সকলের উদ্দ্যেশ্যে।”
প্রসঙ্গত ২০০৮ সালে হৃদয় খানের সংগীত পরিচালনায় হৃদয়মিক্স ওয়ান অ্যালবাম-এ ‘যাবি যদি উড়ে দূরে’ গানটি দিয়ে সংগীতাঙ্গনে আলোচনায় আসেন শিল্পী পারভেজ সাজ্জাদ। তারপর ২০০৯ এ ‘পথ’, ২০১২ তে ‘প্রহর’, ২০১৬-তে ‘পাগল’ নামে তিনটি একক অ্যালবাম প্রকাশ করেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে ডিজে রাহাত-কে সাথে নিয়ে রিলিজ করেন তার বহুল আলোচিত ফোক ম্যাশআপ-২০১৯।
সর্বশেষ ২০২৩ সালে কাজল আরেফিন অমি পরিচালিত হোটেল রিল্যাক্স এ অদিতের সংগীত পরিচালনায় টাইটেল গান ‘রিল্যাক্স’- প্রকাশিত হয় পারভেজ-এর কন্ঠে। এছাড়াও বেশ কিছু সিনেমাতেও প্লেব্যাক করেছেন তিনি।
পারভেজ সাজ্জাদের পোস্টের লিংক
https://www.facebook.com/photo/?fbid=957819535714906&set=a.270832821080251
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments