ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (৮জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কমিটি। সকাল ৮টায় সিভিল কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি, সাবেক জেলা সভাপতি আরশাদুল ইসলাম, নাসিরনগর উপজেলার আহবায়ক আলী আকরাম খন্দকার স্বপন, বিজয়নগর উপজেলার সভাপতি তাছলিমা খন্দকার, সদর উপজেলা সাধারণ সম্পাদক নাজির আহমেদ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অজিত দেবনাথ, রাজীব চন্দ্র দাস, সুজন খান, আলমাছ উদ্দিন, আল মামুন, ফজল প্রমুখ।
বক্তারা ছয় দফা দাবি তুলে ধরে বলেন, দাবিগুলো বা¯Íবায়িত হলে স্বাস্থ্য সহকারীদের মর্যাদা, বেতন কাঠামো এবং ক্যারিয়ার উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। এই ৬ দফা দাবি শুধু চাকরি উন্নয়ন নয়, স্বাস্থ্য ব্যবস্থায় ভূমিকা রাখা হাজারো মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ন্যায্য অধিকার। নেতৃবৃন্দরা তাদের ৬ দফা দাবি বা¯Íববায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments