স্টাফ রিপোটার: ‘নিবাচনকে ভন্ডুল করতে বিএনপি ২০১৪ সালের মত সন্ত্রাস সহিংসতার পথেই হাটছে। এক্ষেত্রে তারা মার্কিণ যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জের কৌশলের হাতিয়ার হিসাবে কাজ করছে। তবে অতীতের মত এবারও তারা পরাভূত হবে। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার রক্ষা করে যথাসময়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চত করবে।’
আজ ৩১ জুলাই গাজীপুর জেলার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি বর্ষীয়ান বামপন্থী নেতা কমরেড রাশেদ খান মেনন এমপি একথা বলেন।
মেনন বলেন, গত কয়েকদিনের ঘটনা প্রমাণ করেছে বিএনপির আন্দোলনে মানুষ সাড়া দেয় নাই। জনগণ- শান্তি ও উন্নয়নের পক্ষে। অতীতে যেমন রায় দিয়েছেন, এবারও দেবেন।
ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলার সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলার ভারপ্রাপ্ত সম্পাদক মামুন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোক্তার, নাজমুল হাসান, অহিদুজ্জামান গোলাপ, আজগর আলী, সাইদুল ইসলাম প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
সব মন্তব্য
No Comments