ডেস্ক রিপোর্ট : সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আগামীকাল ২ এপ্রিল উদ্যাপিত হবে ‘১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩’। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন।’
সমাজকল্যাণ মন্ত্রণালয় বিশ্বঅটিজম সচেতনতা দিবস ২০২৩ উদ্যাপনে ব্যাপক পরিসরে প্রস্তুতি গ্রহণ করেছে। উদ্যাপনের অংশ হিসেবে সচিবালয়সহ সকল সরকারি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় ১ এপ্রিল থেকে দুই রাত নীল বাতি প্রজ্জ্বলন করা হবে। বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহেও নীলবাতি প্রজ্জ্বলন করা হবে। দিবসটি উপলক্ষ্যে দেশের প্রতিটি জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আগামীকাল ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করবেন।
এ বছর অটিজম বিষয়ে বিশেষ অবদান রাখায় পাঁচটি ক্যাটেগরিতে ১০ জন ব্যক্তি ও ৩ টি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
সব মন্তব্য
No Comments