স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ জুলাই নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। তাঁর বক্তব্য নিয়ে দেশের একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে।
মানবজমিন, যুগান্তর, ব্রেকিং নিউজ বিডি, এনপিবি নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাশেদ খান তাঁর পোস্টে দাবি করেন— জুলাই গণঅভ্যুত্থানের সময় নাহিদ ইসলাম ‘এক দফা’র ঘোষণা দেন ক্যান্টনমেন্ট থেকে স্পষ্ট অনুমতি পাওয়ার পরই। পোস্টে তিনি আরও বলেন, আবদুল কাদের মাহফুজ আলমের ভূমিকা নিয়ে তথ্য ফাঁস করার পর মাহফুজ আলম কৃতিত্ব ইসলামী ছাত্রশিবিরের দিকে সরানোর চেষ্টা করেন। রাশেদ খানের দাবি, জামায়াত-সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রচার করা হয় সাদেক কায়েম এক দফার খসড়া করেছিলেন এবং আসিফ মাহমুদ তা পাঠ করেন। কিন্তু প্রকৃতপক্ষে নাহিদ ইসলাম এক দফার ঘোষণা পড়েন এবং আসিফ মাহমুদ অসহযোগ আন্দোলনের নির্দেশনা পাঠ করেন।
রাশেদ খানের এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাঁর বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হলো। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সে সময় সেনানিবাসগুলোতে ৬২৬ জন আশ্রয় নিয়েছিলেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছিল। তালিকায় ২৪ জন রাজনৈতিক ব্যক্তি, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ও ৫১৫ জন পুলিশ সদস্য ছিলেন।
এর আগে গত ২৯ এপ্রিল কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে রাশেদ খানকে উদ্ধৃত করে বলা হয়, ‘নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন।’ ওই বক্তব্য নিয়েও তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
রাশেদ খান গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দেন। জুলাই গণঅভ্যুত্থান, এক দফা ঘোষণা এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তাঁর নতুন এই দাবির বিষয়ে নাহিদ ইসলাম বা সংশ্লিষ্ট অন্যদের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments