গাজীপুর প্রতিনিধি: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য।
উপদেষ্টা আজ গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ ও গ্রহণযোগ্য করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে প্রদান করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের যৌথ প্রচেষ্টায় নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা হবে। জনগণ নির্বাচনের দিকে এগোচ্ছে, তাই সব ধরনের প্রোপাগান্ডা ব্যর্থ হবে বলে উপদেষ্টা মন্তব্য করেন। তিনি সামাজিক মাধ্যমে আসন্ন সংসদ নির্বাচনের বিষয়ে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডার বিরুদ্ধে সজাগ থাকার জন্য সবাইকে আহ্বান জানান।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বোরো ধান লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ লাখ মে. টন বেশি উৎপাদিত হয়েছিল। এ মৌসুমে আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছি। শাক সবজির দামও নাগালে রাখার জন্য সরকার সচেষ্ট রয়েছে। সারের কোনো সংকট নেই, দামও কোন অবস্থায় বাড়ানো হবে না। সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা প্রায় চূড়ান্ত। তিনি বলেন, কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল কাজ করা হচ্ছে। কৃষির জন্য ২০৫০ সাল পর্যন্ত সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মালিক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অ্যাক্টিং কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ জাবের সাদেকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দিনের অপর কর্মসূচিতে উপদেষ্টা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৫ এর উদ্বোধন ও বিজ্ঞানীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও ভোটের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবার সংসদে সরাস ...
স্টাফ রিপোর্টার: শিশু, নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার ও ক্ষমতায়নে কাজের মধ্য দিয়ে ৩০ বছর পূর্ণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)। সংস্থাটি ‘ক্ষমতায়ন, উদ্ভা ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে কর কর্মকর্তাদের শাস্তি দেওয়ার ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দেওয়ার পাশ ...
স্টাফ রিপোর্টার: নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার ( ...
সব মন্তব্য
No Comments