প্রবীর আইচ: দেশে করোনায় আরও ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২৫ হাজার ২৮২ জন। নতুন শনাক্ত হয়েছে ৪ হাজার ৮০৪ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৬৮৯ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ৪৯ হাজার ৫১৭ জন। মোট শনাক্ত হয়েছে ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৮ হাজার ৪৫৩ জন। মোট সুস্থ হয়েছে ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন। মৃত্যু ১৩৯ জনের মধ্যে ৭২ জন পুরুষ ও ৬৭ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ১৩৫ জন হাসপাতালে ও বাড়ীতে ৪ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১৬ হাজার ৫৩৭ ও নারী ৮ হাজার ৭৪৫ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৩৮ জন, চট্টগ্রাম ৩১ জন, রাজশাহী ১৫ জন, খুলনা ১৭ জন, বরিশাল ৮ জন, সিলেট ১২ জন, রংপুর ৮ জন ও ময়মনসিংহ ১০ মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জ ...
ডেস্ক রিপোর্ট: ২০ জুন সকাল ৮টা থেকে ২১ জুন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জে ...
ডেস্ক রিপোর্ট: ১৯ জুন সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু শূন্য, আর সন্দেহজনক হামে মারা গেছেন ৭ জ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৭৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ...
সব মন্তব্য
No Comments