ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শোকের মাস উপলক্ষ্যে ‘শোকাবহ আগস্ট’ শিরোনামে দেয়ালিকা প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাহিত্য সংসদ।
রোববার (১৪ আগস্ট) সকালে বাংলা বিভাগের করিডোরে এটির উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. শেখ মহাঃ রেজাউল করিম, অধ্যাপক ড. মনজুর রহমান, ড. তপন কুমার রায়, সাহিত্য সংসদের সভাপতি আব্দুল্লাহ আল কাফী, সাধারণ সম্পাদক পলাশ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আইনুন নাহার প্রমুখ।
দেয়ালিকার পরিকল্পনা, সম্পাদনা ও প্রকাশের সাথে সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ কমিটির আহ্বায়ক নাইমুর রহমান দূর্জয়, সদস্য সচিব নওশীন পর্ণিনী সুম্মা, ওয়াহিদা আশা, কুলসুম আক্তার, আতিয়া জয়নব, নাহিদ হাসান, মুক্তারুল হক, শাখিলা শ্রাবণী, হাশেম আহমেদ, শাহরিয়ার প্রিন্স, রাসেল, রুহুল, তাসলিমা সহ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বলেন, শোকের মাসে জাতির পিতার স্মরণে শিক্ষার্থীদের এমন প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। এই দেয়ালিকার মাধ্যমে তারা নিজেরা যেমন বঙ্গবন্ধুকে জানতে পারবে এবং তেমনি তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারবে।
দেয়ালিকা প্রসঙ্গে সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল কাফী বলেন, আগস্ট আমাদের জাতীয় জীবনে অত্যন্ত শোকের মাস। এ মাসেই আমরা বঙ্গবন্ধুকে সপরিবারে হারিয়েছি। মূলত তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও নির্মমভাবে নিহত হওয়ার বিষয়টিই আমরা এই দেয়ালিকায় তুলে আনতে চেষ্টা করেছি। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই প্রকাশনাটির সাথে জড়িত সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য, প্রকাশিত দেয়ালিকায় বঙ্গবন্ধুর বিখ্যাত উক্তি, তাঁকে নিয়ে রচিত কবিতা এবং কিছু দুর্লভ ছবি স্থান পায়।
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments