সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় পুলিশ ভ্যান ভাংচুর হলে ১ জন পুলিশ সদস্য নিহত হয়।
রোববার (২ ডিসেম্বর) ভোর ৪.৩৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ২৫৫ আপ ট্রেনটি শেখেরভিটা অতিক্রম করার সময় গেইট ব্যারিয়ার নামানো না থাকায় পুলিশের একটি টহল গাড়ি রেল লাইনে উঠে পড়ে। এসময় লোকাল ট্রেনটি পুলিশের পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়।
নিহত পুলিশ সদস্য মো. আহসানুল হকের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার রাজনগর গ্রামে আর আহত আরিফুল টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কয়ড়া দক্ষিনপাড়া গ্রামের বাসিন্দা। তারা দুজনেই জামালপুর সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
এই ঘটনায় গাড়িতে থাকা ৪ জনের মধ্যে পুলিশ সদস্য আহসানুল (৩৩) ও আরিফুল (৪০) গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহসানুলকে মৃত ঘোষনা করেন। গুরুত্বর আহত আরিফুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
সব মন্তব্য
No Comments