ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০২১-২০২২ অর্থ বছরে ১৪৮ কোটি টাকার মাছ রপ্তানি রয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল শনিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় জানানো হয়, মোট ছয় হাজার ৩৭৬ মেট্রিক টন বরফায়িত মাছ রপ্তানি হয়। সংবাদ সম্মেলেন জানানো হয়, আখাউড়ায় চাহিদার বেশি মাছ উৎপাদিত হয় যা বিদেশে রপ্তানির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও বিক্রি হয়। আখাউড়ায় বছরে চার হাজার ৭২০ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। তিন হাজার ৫৭৫ মেট্রিক টন মাছের চাহিদা মিটিয়ে এক হাজার এক হাজার ১৪৫ মেট্রিক টন উদ্বৃত্ত থেকে যায়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় এ সময় সংশিøষ্টরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলেন জানানো হয়, উপজেলায় নদীর সংখ্যা তিনটি, খালের সংখ্যা তিনটি, বিলের সংখ্যা ১৩টি, প্লাবন ভূমি আটটি, পুকুরের সংখ্যা দুই হাজার ৮৭টি। উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা এক হাজার ৪৩০টি, মৎস্যচাষী দুই হাজার ১০৭ জন। এসময় মাছের চোরাচালান রোধ, বাজার মনিটরিং, মাছের নিরাপদ খাদ্য, অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
বিগত ২০২১-২০২২ অর্থ বছরে ৬৪০ জন মৎস্য চাষীকে প্রশিক্ষণ এবং ২২০জনকে পরামর্শ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments