সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে একটি বেসরকারি হাসপাতালে হামলা-ভাংচুর, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) মধ্যরাতে শহরের সরদারপাড়া এলাকায় বেসরকারি এম এ রশিদ হাসপাতাল ও স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্রসহ শহরের সরদারপাড়া এলাকায় ইউনাইটেড ট্রাস্টের বেসরকারি এম এ রশিদ হাসপাতালে প্রবেশ করে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও কর্মচারীদের মারধর করে। এ সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কক্ষ, অভ্যর্থনা ডেস্ক, বিভিন্ন কাউন্টার, ফার্মেসী, জরুরি বিভাগ, সিটি স্ক্যান, এক্সরেসহ বিভিন্ন কক্ষ ভাংচুর করা হয়। এতে ৪ জন আহত হন ও হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স, কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্বৃত্তরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সবাইকে ভয়ভীতি প্রদর্শন করে। হাসপাতাল ভাঙচুর শেষে দুর্বৃত্তরা শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে যায়। এ সময় বন্ধ থাকা দলীয় কার্যালয়ে হামলা, অস্ত্র প্রদর্শন ও বিএনপি নেতাদের নাম ধরে গালিগালাজ করে তারা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এম এ রশিদ হাসপাতাল পরিদর্শনে গিয়ে জানান, দুর্বৃত্তরা এম এ রশিদ হাসপাতালে কোন কারণ ছাড়াই হামলা ও ব্যাপক ভাংচুর করেছে। এখান থেকে যাওয়ার সময় এই বাহিনী জেলা বিএনপির বন্ধ কার্যালয়ে হামলা এবং অস্ত্র প্রদর্শন ও বিএনপির নেতাদের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সিসিটিভি ফুটেজ দেখে আজকের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামবে জামালপুরবাসী।
তিনি আরও বলেন, হামলাকারীরা যদি বিএনপির নামাধারী হয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করে বিএনপি চুপ করে বসে থাকবে এটা ভাবার কোন কারণ নেই, তাছাড়া তারা যদি বিএনপির কেউ হয়ে থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় উপজেলার ইলুহার ইউনিয়নের জনতাহাট সংলগ্ন ব্রিজ ভেঙ্গে খালে পড়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। জানা গেছে, শনিবার দু ...
স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী দৈনিক জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সফিউল্লাহ্ মুন্সীর ৬০তম জন্মদিন রোববার পালন করা হয়েছে। এ উপলক্ষে পত্রিকা অফিসে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আ ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দাবি করা একদল পুরোনো ব্যবসায়ী। রোববার ২৮ জুন দুপুরে পিরোজপুর প ...
নেত্রকোণা প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে নেত্রকোণায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।রোববার সকালে জেলার ২ হাজার ১ ...
সব মন্তব্য
No Comments