দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এ কে এম ফজলুল হক কবিরাজ ওরফে ফজু কবিরাজ (৫৬) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ফিলিপনগর গ্রামের নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। ফজলুল হক কবিরাজ ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। ফজলুল হক কবিরাজের নামে নাশকতার মামলা আছে এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে পরিবার সূত্র জানিয়েছে। সে ফিলিপনগর আবেদের ঘাট এলাকার মৃত আফাজ উদ্দিন কবিরাজের ছেলে।
ডিবি পুলিশ সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ফজলুল হক ওরফে ফজু কবিরাজ দলীয় পদ ব্যবহার করে নানা ধরনের অপরাধ কর্মকান্ডে লিপ্ত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। ২০২৪ এর ৫ আগস্ট পরবর্তী সময়ে ফজলুল হক কবিরাজ সরকার বিরোধী নানা ধরনের নাশকতার পরিকল্পনা করে এবং সরাসরি নাশকতায় অংশগ্রহনও করে সে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে আত্মগোপনে ছিল। বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মু. মোরাদুল ইসলাম জানতে পারেন ফজলুল হক কবিরাজ নিজ বাড়িতে অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই মো. ইসরাফিল হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের অভিযানিক দল ফিলিপনগর গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ফজলুল হক কবিরাজকে আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাবক চেয়ারম্যান ফজলুল হক কবিরাজকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।
সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজের আটকের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, ডিবি পুলিশ তাকে আটক করে দৌলতপুর থানায় সোপর্দ করেছে। গতকাল শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments